প্রিয়া সাহার অভিযোগ ও বাস্তবতা - ১ম
১৬ জুলাই ২০১৯ ধর্মীয় নিপীড়নের শিকার বিভিন্ন দেশের ২৭ ব্যক্তির সঙ্গে মতবিনিময় বৈঠক করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাদের মাঝে বাংলাদেশের পক্ষ থেকে " বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ" এর সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা উপস্থিত ছিলেন।
তিনি বাংলাদেশে মুসলিম দ্বারা সংখ্যালঘু নির্যাতন হয় এই অভিযোগ করেন...
https://youtu.be/Tch5hmK3s0Y
উনার মাত্র ৫০ সেকেন্ডের বক্তব্যের মাঝে বিদ্যমান অভিযোগ গুলোর বাস্তবতা আমরা খতিয়ে দেখব ইনশাহআল্লাহ।
উনার অভিযোগ গুলো হল-
১. বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু বাংলাদেশ থেকে গুম হয়ে গেছে৷
২. প্রিয়া সাহার বাড়িঘর মৌলবাদী মুসলিমরা পুড়িয়ে দিয়েছে।
৩. বাংলাদেশে মুসলিম দের নির্যাতনের কারনে সংখ্যালঘু কমছে।
(অভিযোগ-১ এর বাস্তবতা)
উনার দাবি বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু কে গুম করা হয়েছে৷
বাংলাদেশ বলতে আমরা মূলত(১৯৭১-এখন) পর্যন্ত বুঝি। বাস্তবতা বোঝার সুবিধার্তে আমরা হিসাবটা ১৯৫১ সাল অর্থ্যাৎ পূর্ব বাংলা থেকে সর্বশেষ জরিপ ২০১১ সাল পর্যন্ত দেখব৷
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদমশুমারির তথ্য ঘেঁটে দেখা যায়, ১৯৪৭ এর ভারত ভাগের পর থেকে এ পর্যন্ত( তৎকালীন পূর্ব পাকিস্তান আর এখনকার বাংলাদেশে) সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা কখনোই দেড় কোটি ছাড়ায়নি।
আদমশুমারিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা দেখা যায়-
১৯৫১ সালে- ৯৭ লাখ ৬ হাজার।
১৯৬১ সালে- ৯৯ লাখ ৫০ হাজার।
১৯৭৪ সালে- ১ কোটি চার লাখ ৩৯ হাজার।
সর্বশেষ ২০১১ সালে- ১ কোটি ৩৮ লাখ।
অর্থাৎ এই ভূখন্ডে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা কখনোই ৩ কোটি ৭০ লাখ বা এর অর্ধেকও ছিলো না। জনসংখ্যা সর্বোচ্চ ১ কোটি ৩৮ লাখ হলে কিভাবে ৩ কোটি ৭০ লাখ জনসংখ্যা গুম হওয়া সম্ভব?
এই ছোট্ট প্রমানটি থেকে জ্ঞানী পাঠকদের বুঝতে পারার কথা প্রিয়া সাহার অভিযোগ মিথ্যা।
(অভিযোগ-২ এর বাস্তবতা)
প্রিয়া সাহা অভিযোগ করেন তার বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। এই অভিযোগের স্বপক্ষে তিনি কোন প্রমান পেশ করেন নি। প্রকৃত ঘটনা হল তিনি নিজেই ইচ্ছাকৃত ভাবে নিজ গৃহে আগুন দিয়ে সেটা মুসলিমদের উপর দোষ চাপানোর চেষ্টা করেন কিন্তু স্থানীয় হিন্দুরা উনার ভন্ডামি প্রকাশ করে দেন। স্থানীয় হিন্দুরা বলেন যে মামলায় বিজয়ী হওয়ার জন্য সে নিজ গৃহে আগুন লাগানোর ঘটনা সাজায়।
https://youtu.be/rrDBVigpGRc
উপরের প্রমান গুলো থেকে স্পষ্ট প্রমান হয় প্রিয়া সাহা ইচ্ছাকৃতভাবে নিজ গৃহে আগুন দিয়ে অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা সহ, মিথ্যা তথ্য দিয়ে দেশে ধর্মীয় উস্কানির সৃষ্টি করার চেষ্টা করেছিল।
চলবে ইনশাহআল্লাহ ….

No comments