ইমাম নববী ও ছিনতাইকারী
এক ছিনতাইকারীর পিছনে ছুটে চলেছে ইতিহাস বিখ্যাত ইমাম নববী (রহ.)।
ছিনতাইকারী ইমাম নববীর পাগড়ী ছিনতাই করে নিয়ে পালিয়ে যাচ্ছিল৷
ছিনতাইকারী যখন দৌড়ে পালাচ্ছিল ইমাম নববীও তার পিছনে দৌড়াচ্ছিল আর
বলছিলো -
("আমি তোমাকে এটার মালিক বানিয়ে দিচ্ছি তুমি রাজি হয়ে বলো যে আমি মালিকত্ব গ্রহন করলাম।")
প্রকৃতপক্ষে ইমাম নববী এটা চাচ্ছিলেন না যে তার কারনে কোন ব্যক্তি পরকালে আল্লাহর দরবারে জবাবের মুখোমুখি হোক এবং শাস্তি হিসাবে জাহান্নামে যাক।
[আল মিনহালুল উযব-১১১ পৃঃ]
এই ছোট ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা পাই সেটা হলো সুযোগ থাকলে কোন ব্যক্তিকে ক্ষমা করে দেয়া উচিত। আল্লাহ তায়ালা বলেন;
الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
"যারা স্বচ্ছলতায় ও অভাবের উভয় সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।
(সূরা ইমরান-১৩৪)

No comments